অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে চরফ্যাশন টাওয়ার: | আই নিউজ বিডি

অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে চরফ্যাশন টাওয়ার:

ভোলার চরফ্যাশনের গর্ব এবং দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চতম ওয়াচ টাওয়ার 'জ্যাকব টাওয়ার' এখন অযত্ন আর অব্যবস্থাপনার শিকার। এক সময়ের ঝকঝকে এই পর্যটন কেন্দ্রটি এখন ঢেকে আছে ধুলোর আস্তরণে। রক্ষণাবেক্ষ..
Eidok-এ শেয়ার
অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে চরফ্যাশন টাওয়ার:
ছবি: সংগৃহীত

২২৫ ফুট উচ্চতার যে টাওয়ারটি হওয়ার কথা ছিল ভোলার পর্যটনের প্রাণকেন্দ্র, বর্তমানে সেটি নিজেই ধুঁকছে নানাবিধ সমস্যায়। টাওয়ারের প্রবেশপথ থেকে শুরু করে চারপাশের এলাকা এখন বালু আর ধুলোর রাজ্যে পরিণত হয়েছে।

টাওয়ারের ভেতরে এবং কাঁচের দেয়ালে জমেছে ধুলোর মোটা আস্তরণ, যা নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ দর্শনার্থীদের। আধুনিক এই স্থাপনার লিফট এবং অন্যান্য সুযোগ-সুবিধাও আগের মতো সচল নয় বলে দাবি অনেকের।

যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় হওয়ার কথা, সেখানে অব্যবস্থাপনার কারণে পর্যটন মৌসুমেও দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।

বিরক্তি প্রকাশ করে একজন পর্যটক বলছেন

"অনেক শখ করে দূর থেকে টাওয়ারটা দেখতে আসলাম। কিন্তু এখানে এসে দেখি সব জায়গায় ধুলোবালি। টাওয়ারের ওপর থেকে কাঁচের ভেতর দিয়ে বাইরের দৃশ্য স্পষ্ট দেখাই যায় না। সব জায়গায় একটা অযত্নের ছাপ।"

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাতীয় সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। কেবল নামমাত্র তদারকি নয়, বরং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব চরফ্যাশন টাওয়ারের হারানো জৌলুস।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 ভিউ