তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি অ্যাডভোকেট শাকিল… | আই নিউজ বিডি

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনকে সম্মাননা

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনকে..
Eidok-এ শেয়ার
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনকে সম্মাননা
ছবি: সংগৃহীত

যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলাম স্মৃতি দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নওয়াপাড়া মহিলা কলেজের সভাপতি। এ সময় টুর্নামেন্টে বিশেষ অবদান ও ক্রীড়া পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে সুস্থও শৃঙ্খলাবদ্ধ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।

ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ