জামালপুর

জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। ২২ ডিসেম্বর (সোমবার) বিকালে উপজেলা..
Eidok-এ শেয়ার
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছবি: সংগৃহীত

  এ সময় তার সঙ্গে বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আমিন বাদশা, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, সাবেক বিএনপি নেতা মোতালেব সরকার, রাশিদুল হক রঞ্জু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইলিয়াস আজাদ, যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি হামিদুল ইসলাম, শ্রমিক আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান পলাশসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপি'র পদ বঞ্চিত অনেক সাবেক নেতাকর্মীকে দেখা গেছে। জানা যায়, সাবেক ৪ বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির এক সময় প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপি'র কমিটিতে পদ পদবী না পাওয়ায় ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদকে পরিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী মনোনীত করে। ২১ ডিসেম্বর (রবিবার) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কার্যালয়ে উদ্বোধনকালে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেন। ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান এবং আব্দুর রউফ তালুকদারের পাশে থেকে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন। হাত পাখার মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আব্দুর রউফ তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মৌওলানা রেজাউল করিম আমার প্রতি বিশ্বাস রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমাকে হাতপাখা প্রতিকে মনোনীত করেছেন। ইসলামী আন্দোলন সরকার গঠন করে আগামী দিনে মানুষের সেবা করার জন্য চরাঞ্চল ও নদী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তিনি আরো বলেন মুখরোচক বক্তব্য আর মানুষের সেবা করা এক জিনিস নয়। আগামী দিনে বাংলাদেশের ইসলাম কায়েমের জন্য এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ অবহেলিত এলাকার উন্নয়ন অগ্রগতি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার দল ইসলামী আন্দোলন কাজ করে যাবে বলে সকলকে আশ্বস্ত করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 13 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 67 ভিউ