আমি নিজে দল ছাড়িনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন   -মেজর রঞ্জন

জামায়াত ক্ষমতায় এলে তাকে সম্মানজনক অবস্থানে রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।..
Eidok-এ শেয়ার
আমি নিজে দল ছাড়িনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন   -মেজর রঞ্জন
ছবি: সংগৃহীত

শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় অবসরপ্রাপ্ত মেজর, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান  রঞ্জন বলেন, “জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ,  এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য তার নেই।

মেজর রঞ্জন বলেন, “আমার ঘরে চাল নেই, চুলা নেই—আমি কীভাবে নতুন ঘর বানাবো? কিন্তু জামায়াত আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।”

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজে দল ছাড়িনি—আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত তিন বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। আজ আমাকে নিয়ে গালাগালি করছেন—তাতেও ভালো লাগে, কারণ বুঝতে পারছি আপনারা আমাকে নিয়ে ভাবছেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। জামায়াত ক্ষমতায় এলে তাকে সম্মানজনক অবস্থানে রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
সভায় তিনি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, শান্তি ও সত্য প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, “প্রয়োজনে পাতাল থেকে তুলে এনে হলেও হত্যাকারীদের বিচার করতে হবে।”

সভায় জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় মেজর আখতারের কয়েক হাজার অনুসারী এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ রাজনীতি মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 50 ভিউ দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রাজনীতি দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 48 ভিউ আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: রাজনীতি আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 145 ভিউ ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 68 ভিউ সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির রাজনীতি সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 77 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন রাজনীতি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 83 ভিউ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা রাজনীতি পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 69 ভিউ