ভাঙচুরে জুলাই আন্দোলনে অংমগ্রহণকারীদের সম্পৃক্ততা নেই”—শফিকুল ইসলাম

****
Eidok-এ শেয়ার
ভাঙচুরে জুলাই আন্দোলনে অংমগ্রহণকারীদের সম্পৃক্ততা নেই”—শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত


 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দিনাজপুরে প্রতীকী বা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোর-এ-শহীদ জামে মসজিদের হাফেজ মাওলানা শওকত আলী।

জানাজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠে জড়ো হতে থাকেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বড় ময়দান শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

জানাজা শেষে গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে দিনাজপুরে যে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাইযোদ্ধা, গণঅধিকার পরিষদসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর দাবি, “একটি কুচক্রী মহল এসব নাশকতা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা অগ্নিসংযোগ বা ভাঙচুরের রাজনীতি করি না, ভবিষ্যতেও করব না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খ লা বাহিনীকে অনুরোধ করছি।”

জানাজা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 ভিউ