ভোলার চরফ্যাশন ফুটপাতে একটি ছোট স্টল দিয়ে শুরু হয়েছে শিহাবের… | আই নিউজ বিডি

ভোলা

ভোলার চরফ্যাশন ফুটপাতে একটি ছোট স্টল দিয়ে শুরু হয়েছে শিহাবের স্বপ্নযাত্রা

বয়স মাত্র ১৮ বছর। যখন সমবয়সীরা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোলাচলে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিজের ভাগ্য নিজেই গড়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান ইসলাম শিহাব। ভোলার ..
Eidok-এ শেয়ার
ভোলার চরফ্যাশন ফুটপাতে একটি ছোট স্টল দিয়ে শুরু হয়েছে শিহাবের স্বপ্নযাত্রা
ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৮ বছর। যখন সমবয়সীরা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোলাচলে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিজের ভাগ্য নিজেই গড়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান ইসলাম শিহাব। ভোলার চরফ্যাশন উপজেলায় জ্যাকব টাওয়ারের সামনে তিনিই প্রথম ফুটপাতভিত্তিক থ্রিফটিং শপ চালু করেন। যা ভোলা জেলায় তরুণ উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে।

ফুটপাতে একটি ছোট স্টল দিয়েই শুরু হয়েছে শিহাবের স্বপ্নযাত্রা। 

শুধু অফলাইনেই সীমাবদ্ধ নন শিহাব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও নিজের ব্যবসা সম্প্রসারণ করছেন। তার শপের নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত পোশাক বিক্রি করছেন, যেখানে স্থানীয় তরুণদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ক্রেতারাও যুক্ত হচ্ছেন। অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছেন এই তরুণ উদ্যোক্তা।

 প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেন এই তরুণ উদ্যোক্তা। রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল পরিবেশ সবকিছুকেই সঙ্গী করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কখনো বিক্রি ভালো হয়, কখনো কম তবুও হতাশায় থাকেন না তিনি। 

  পরিবারের ওপর নির্ভর না করে ছোট পরিসরে হলেও কিছু একটা শুরু করেছি।"

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগামীতে ব্যবসাটাকে আরও বড় পরিসরে নেওয়ার ইচ্ছা আছে। স্থায়ী একটি শপ এবং অনলাইন প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে চাই। এছাড়াও যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত রয়েছে তাদের নিয়ে কাজ করতে চাই।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ