জামালপুর

জামালপুরে পুলিশ সুপার কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন

তৌহিদ হাসান  
Eidok-এ শেয়ার
জামালপুরে পুলিশ সুপার কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন
ছবি: সংগৃহীত

বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.  জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় বকশিগঞ্জ থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় বকশিগঞ্জ থানায় পৌঁছালে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনের গতিশীলতা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সন্তোষজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় থানার অফিসার ও ফোর্সের সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর আগে পুলিশ সুপার মহোদয় বকশিগঞ্জ থানাধীন ধানুয়া–কামালপুর এলাকার খ্রিস্টান গির্জা (চার্চ) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (বকশিগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম; বকশিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড জেলার খবর চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 8 ভিউ বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন জেলার খবর বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 24 ভিউ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 59 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 50 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 93 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 41 ভিউ শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 ভিউ