রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার

রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আই..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে পৌর শহরের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বন্দর এলাকার একটি দর্জির দোকান থেকে প্রশান্ত বসাক (৫২) নামের ওই নেতাকে আটক করা হয়। পরবর্তীতে একটি বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

গ্রেপ্তারকৃত প্রশান্ত বসাক রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর শহরের বন্দর এলাকার বাসিন্দা এবং প্রয়াত মহেন্ত বসাকের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রাতেই ঠাকুরগাঁও জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 ভিউ