ভালুকায় তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Taiyeb ibna Faruquei avatar   
Taiyeb ibna Faruquei
ভালুকায় তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ভালুকায় তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৭১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্যসচিব হিসেবে দায়িত্..

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৭১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. ইলিয়াস আহমেদ ও মো. জাহাঙ্গির আলমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দুই যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিব—এই পাঁচজনকে দলীয় কার্যক্রম পরিচালনায় সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এ আহ্বায়ক কমিটির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না।

নির্ধারিত সময়ের মধ্যে সব ইউনিয়ন কমিটি গঠন করে তার পূর্ণাঙ্গ তালিকা ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের কাছে জমা দিতে হবে। ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ দেখা দিলে জেলা কমিটি সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষমতা সংরক্ষণ করবে।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল কিংবা স্থগিত করার ক্ষেত্রে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।



কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator