শরণখোলায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা | আই নিউজ বিডি

শরণখোলায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর নিজ বাড়ির সামনের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সাব্বির রতিয়া রাজাপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে ইউনুস হাওলাদার বলেন,সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চা খাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে দোকানে যায় সাব্বির। এরপর ওই রাতে আর ফিরে আসেনি। পরদিন মঙ্গলবার সকালে খুঁজতে গিয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে সাব্বিরের জুতা দেখতে পান। এসময় পুকুরের দিকে তাকিয়ে দেখেন কাপড় ভাসছে। সঙ্গে সঙ্গে পুকুরে নেমে সাব্বিরের ভাসমান মরদেহ পেয়ে তুলে আনেন উপরে। 

পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাব্বিরের বাবা। তাই অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ছেলে হারানো ইউনুস হাওলাদার। 

এঘটনায় শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: শামিনুল হক বলেন,খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজুর রহমান বাপ্পী 

コメント 0

コメントがありません

関連記事

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 犯罪 থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 犯罪 সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 犯罪 কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views