থানচিকে ১-০ গোলে হারিয়ে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২৫ চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা

****
Eidok-এ শেয়ার
থানচিকে ১-০ গোলে হারিয়ে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২৫ চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা
ছবি: সংগৃহীত

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। রোববার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের জিএস টু মেজর পারভেজ রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল শক্ত প্রতিদ্বন্দ্বী থানচি উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় থানচি উপজেলা দল।

খেলা শেষে অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং পার্বত্য অঞ্চলে ক্রীড়ার উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 21 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 12 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 58 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ