বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন সম্রাট তালুকদার সভাপতি, আঃ… | আই নিউজ বিডি

বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন  সম্রাট তালুকদার সভাপতি, আঃ সালাম সাধারন সম্পাদক

বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মারুফ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের বানারীপাড়া উ..
Eidok-এ শেয়ার
বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন  সম্রাট তালুকদার সভাপতি, আঃ সালাম সাধারন সম্পাদক
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদারকে সভাপতি এবং আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের নবগঠিত  কমিটির অনুমোদন দেয়া হয়। বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মারুফ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের বানারীপাড়া উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম সেন্টু, সহ-সভাপতি আব্দুল  হালিম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সিকদার প্রমুখ। বানারীপাড়া উজিরপুর উপজেলা বি এনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে বিজয়ী করতে এই কমিটি সর্বাত্মক চেষ্টা করবে বলে নেতারা জানান। নবনির্বাচিত কমিটির সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার  জননেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমরা আমাদের প্রতিটি নেতাকর্মী নেতার হাতে শক্তিশালী করতে মাঠে নিরলস কাজ করে যাব। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন এত সুন্দর একটি কমিটি উপহার দেয়ায় আমাদের নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি বলেন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি,পৌর বি এন পি, উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 41 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 85 ভিউ