অসহায় কৃষাণী খাদিজার ৪ বিঘা ধান কেটে দিল যুব রেডক্রিসেন্ট—মানবতার… | আই নিউজ বিডি

অসহায় কৃষাণী খাদিজার ৪ বিঘা ধান কেটে দিল যুব রেডক্রিসেন্ট—মানবতার এমন দৃষ্টান্তে আবেগে ভাসছে মনপুরা

নিজস্ব প্রতিবেদক:
Eidok-এ শেয়ার
অসহায় কৃষাণী খাদিজার ৪ বিঘা ধান কেটে দিল যুব রেডক্রিসেন্ট—মানবতার এমন দৃষ্টান্তে আবেগে ভাসছে মনপুরা
ছবি: সংগৃহীত

মনপুরা উপজেলার এক অসহায় কৃষাণী খাদিজা বেগমের ৪ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি, মনপুরা ইউনিট। মানবতার এমন উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে।

স্বামী বিয়ের কিছুদিন পরই এক বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। স্বামীর চিকিৎসা ও সংসারের সব দায়িত্ব এসে পড়ে খাদিজা বেগমের কাঁধে। সংসার চালাতে তিনি কখনো মানুষের বাসায় কাজ করেছেন, কখনো আবার স্থানীয়ভাবে রান্নার কাজ নিয়ে দিন কাটিয়েছেন। বর্তমানে তিনি মনপুরা থানায় স্টাফদের জন্য রান্নার কাজসহ স্থানীয় দুই পরিবারের গৃহকর্মীর দায়িত্ব পালন করছেন। সেই উপার্জন দিয়েই চলে স্বামীর চিকিৎসা, সংসার খরচ ও সন্তানের প্রতিপালন।

এরই মাঝে এবছর খাদিজা স্থানীয় এক কৃষকের কাছ থেকে নগদ চুক্তিতে চার বিঘা জমিতে ধান চাষ করেন। কিন্তু অর্থের অভাবে পাকা ধান জমিতে পড়ে থাকলেও কাটতে পারছিলেন না তিনি। দিনের পর দিন জমিতে পাকা ধান ঝরে পড়ছিল—কিন্তু খাদিজার অসহায়ত্বের কারণে হাত তুলতে পারছিলেন না কেউ।

এ অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে দেয় মনপুরা যুব রেডক্রিসেন্ট সোসাইটি।

এই মহৎ উদ্যোগের প্রথম প্রস্তাব দেন সংগঠনের সদস্য মোঃ সানিয়াদ শাকিল। পরে সংগঠনের উপপ্রধান আবিদ হোসেনের নেতৃত্বে দলগতভাবে খাদিজার চার বিঘা ধান কেটে ঘরে তুলে দেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা। কার্যক্রমে নিরলসভাবে কাজ করেছেন আরও চার সদস্য—মোঃ ফজলে রাব্বি, তামজিদ আহমেদ সামি, হিমেল দাস ও মোঃ আব্দুল্লাহ।

কৃষাণী খাদিজা বেগম আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার জমির ধান কাটতে টাকা ছিল না। মনে করছিলাম ধান নষ্ট হইয়া যাইবো। কিন্তু এই ছেলেগো আচল না থাকলে আমি শেষ হইয়া যাইতাম। আল্লাহ ওদের ভালো করুক।”

স্থানীয়রা জানান, মনপুরায় এমন মানবিক কাজ খুব কম দেখা যায়। যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শুধু ধান কেটে দেননি, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ