সোমবার বিকালে বালিঝুড়ি বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে আদিবাসী নারী পুরুষসহ উপস্থিত সকলের সাথে কথা বলেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। এলাকার উন্নয়ন ও আদিবাসীদের সকল প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকবেন বলে জানান। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। আদিবাসীরাও ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তাকে।
আদিবাসীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক কৃষিবিদ আবদুল্লাহ আল মোকাদ্দেছ রিপন। বকশীগঞ্জে আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়শনের চেয়ারম্যান বিন্দু মারাকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিএনপি নেতা হুমায়ুন কবীর, ফারুক আহমেদ ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে আদিবাসীদের মধ্যে সাবেক এমপি মিল্লাতের কম্বল বিতরণ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0