বরগুনায় জমি দখলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় জমি দখলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা

বরগুনায় জমি দখলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা 
Eidok-এ শেয়ার
বরগুনায় জমি দখলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনায় জমি দখলে বাঁধা দেওয়ায় দুর্বৃত্তের নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। 
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে জমি দখলে বাধা দেওয়ায় গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ও প্লাস্টিক ইউনিটে স্থানান্তর করা হয়।
আহত শিক্ষক মো. লিটন বলেন, 'আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই আমি বছরের পর বছর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়েছি। এখন কীভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াবো? যে জমিকে কেন্দ্র করে এ হামলা, সেই জমি আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় সালিশ-বিচারে জমিটি আমাদের পক্ষে নিষ্পত্তি হয়েছে।'
ঘটনায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, 'আমরা বিষয়টি অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 21 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 51 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 20 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 41 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 49 ভিউ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 31 ভিউ সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 37 ভিউ