রানীশংকৈলে ২০ বছরের সার ব্যবসা টিকাতে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান… | আই নিউজ বিডি

রানীশংকৈলে ২০ বছরের সার ব্যবসা টিকাতে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ

রানীশংকৈলে ২০ বছরের সার ব্যবসা টিকাতে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং ক..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে ২০ বছরের সার ব্যবসা টিকাতে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র দীর্ঘদিনের সার ব্যবসা ধরে রাখতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শুক্রবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

 

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনটি জেলা প্রশাসনের ডিডিএলজি কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

মুঠোফোনে কথা হলে আতিকুর রহমান বকুল জানান, ২৫ নভেম্বর ২০২৫-এ সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপনের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা কোনো জনপ্রতিনিধির পদে থাকলে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। নতুন নিয়ম কার্যকর হচ্ছে ৭ ডিসেম্বর থেকে।

 

তিনি বলেন, “দুই দশক ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা আমার পরিবারের মূল আয়ের উৎস। নিয়ম অনুযায়ী ডিলারশিপ রাখতে চাইলে চেয়ারম্যানের পদ ছাড়াই ছিল একমাত্র পথ। তাই নিজেই সরে দাঁড়িয়েছি। আমার মেয়াদ শেষ হতে বাকি ছিল আরও এক বছর।”

 

ইউএনও খাতিজা বেগম জানান, চেয়ারম্যান যেহেতু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাই ইউনিয়নের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

 

উল্লেখ্য, আতিকুর রহমান বকুল ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 ভিউ