রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে | আই নিউজ বিডি

রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে

রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে ভর্তি


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার সংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ডিলারদের কাছে যথেষ্ট সার না থাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল কৃষকদের মাঝে। এরই মাঝে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণ কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার পরিণতিতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার হন।

 

স্থানীয়রা জানান, উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। এসময় অভিযোগ ওঠে, তিনটি ভ্যানে করে পাঁচজন ব্যক্তি একজনের নামে ৩৩ বস্তা সার নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা বাড়তে থাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

 

পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উপজেলা কৃষি কর্মকর্তাকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মল্লিক ট্রেডার্সের মালিকপক্ষ বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, “আকতার হোসেনের অবস্থা বেশ গুরুতর। মাথায় আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ভুক্তভোগীর মত অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

 

রাণীশংকৈল থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কৃষি অফিস অভিযোগ দিলে বিষয়টি আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 69 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 58 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 71 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 39 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 ভিউ