ইসলামপুরে বিএনপির দু'গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

****আব্দুল হালিম (জামালপুর)
Eidok-এ শেয়ার
ইসলামপুরে বিএনপির দু'গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

 

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপিতে দুই গ্রুপের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু গ্রুপ এবং মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গ্রুপের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পৃথক স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে ফরহাদপন্থী নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে মলমগঞ্জ বাজার এলাকায় বাবু-সমর্থিত কর্মীরা তাদের চার নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত শুভকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফরহাদ গ্রুপের দাবি, উৎপেতে থেকে পরিকল্পিত হামলা' চালানো হয়েছে। তারা আরও বলেন, অনলাইন মাধ্যমগুলোতে দুই পক্ষের সংঘর্ষের খবর প্রচার করা হলেও তা 'সম্পূর্ণ

 

মিথ্যা ও উদ্দেশ্যমূলক। অন্যদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবু গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এসব অভিযোগকে 'সাজানো নাটক' বলে অভিহিত করেন। তিনি বলেন, ঘটনার দিন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যা দুঃখজনক। কিন্তু এটিকে রাজনৈতিক রঙচঙে করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের পরিকল্পিত হামলায় জড়িত নয়। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতে এবং রাজনৈতিক সুবিধা নিতেই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। বিএনপির সাংগঠনিক ঐক্য নষ্ট করার অপচেষ্টা হিসেবেও তিনি এসব অভিযোগকে তুলে ধরেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান ইসলামপুরে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 4 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 15 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 ভিউ নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ রাজনীতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 75 ভিউ আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 ভিউ