পীরগঞ্জ রেলস্টেশনে একতা এক্সপ্রেসের বগিতে হকারের হাতে সহকর্মী খুন | আই নিউজ বিডি

পীরগঞ্জ রেলস্টেশনে একতা এক্সপ্রেসের বগিতে হকারের হাতে সহকর্মী খুন

পীরগঞ্জ রেলস্টেশনে একতা এক্সপ্রেসের বগিতে হকারের হাতে সহকর্মী খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুই হকারে..
Eidok-এ শেয়ার
পীরগঞ্জ রেলস্টেশনে একতা এক্সপ্রেসের বগিতে হকারের হাতে সহকর্মী খুন
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুই হকারের মধ্যে বিরোধের জেরে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি স্টেশনে থামার পর শেষ বগিতে এ ঘটনা ঘটে।

 

নিহত আল-আমিন (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে। তিনি ট্রেনে পপকর্ন বিক্রি করতেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, ট্রেনে নারিকেল বিক্রি করা আরেক হকারের সঙ্গে আল-আমিনের কথা–কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। তখন ওই নারিকেল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে আঘাত করে পালিয়ে যায়। ঘাতকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

 

স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে পৌঁছানোর পরই বগির ভেতর রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পান যাত্রীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করছে পুলিশ, পাশাপাশি রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 69 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 58 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 71 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 39 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 ভিউ