চন্ডীদাসগাতীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে টুকুর বিকল্প নেই— নুর কায়েম সবুজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চন্ডীদাসগাতীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে টুকুর বিকল্প নেই— নুর কায়েম সবুজ..

Rakibul Islam avatar   
Rakibul Islam
চন্ডীদাসগাতীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে টুকুর বিকল্প নেই— নুর কায়েম সবুজ..
চন্ডীদাসগাতীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে টুকুর বিকল্প নেই— নুর কায়েম সবুজ..
ছবি: সংগৃহীত
সভায় বক্তারা বলেন, চন্ডীদাসগাতীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিকল্প নেই।..

সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাসগাতীতে বিভিন্ন শ্রেণী-পেশার মেহনতী মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমর্থকরা। এলাকায় উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় বক্তারা বলেন, চন্ডীদাসগাতীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিকল্প নেই। অতীতে তার হাতে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতেও তিনি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন বলে আশা করেন সাধারণ মানুষ।

এসময় প্রচারণা কার্যক্রমের সম্মুখ সারিতে ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দিনব্যাপী তৃণমূলের মানুষের মতামত ও সমস্যার কথা শোনেন।

বক্তব্যে নুর কায়েম সবুজ বলেন, “চন্ডীদাসগাতীর প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি। মানুষের কষ্ট, বেকারত্ব, ন্যায্য অধিকারহরণের গল্প শুনছি। এই এলাকার উন্নয়ন থেমে গেছে অনেক আগেই। মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, নিরাপদ জীবিকা চায়। ইকবাল হাসান মাহমুদ টুকুই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন। তিনি জনগণের নেতা, মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক। আমরা তার পাশে থেকে তৃণমূলের প্রতিটি মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “অতীতে টুকু সাহেব এই অঞ্চলের উন্নয়নে যে আন্তরিকতা দেখিয়েছেন, জনগণ তা কখনো ভুলে যায়নি। তাই উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ আজ আবারো তাকে সামনে দেখতে চায়।”

মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator