ছয় দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল সাদা দল

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ রবিবার (২৩ নভেম্বর) ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেছে ..
Eidok-এ শেয়ার
ছয় দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল সাদা দল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছয় দফা দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। রবিবার (২৩ নভেম্বর) সংগঠনটির শিক্ষক প্রতিনিধিরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কার্যালয়ে গিয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন।

স্মারকলিপিতে তারা জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা, ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত এবং বিগত সময়ে বঞ্চিতদের মূল্যায়নের দাবি জানান। পাশাপাশি পদোন্নতির আবেদনকারী ও প্ল্যানিং কমিটি সুপারিশপ্রাপ্তদের আপগ্রেডেশন বোর্ড দ্রুত সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রভাষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া, নির্ধারিত পদের বাইরে অতিরিক্ত নিয়োগ না করা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তোলে সাদা দল। সাইবার বুলিং ও মিডিয়া ট্রায়াল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের আইন–বিধি সংস্কার এবং বাজেট বৃদ্ধি—এসব বিষয়ও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত ছিল।

সিন্ডিকেট সদস্য ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন,
“ছয় দফা দাবি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন—কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।

এদিকে বিকেলে সাদা দলভুক্ত কর্মকর্তারাও ছয় দফা দাবি জানিয়ে আলাদা স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেন। তাদের দাবির মধ্যে ছিল—কর্মকর্তাদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধন, জুলাই অভ্যুত্থানে বাধাদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির তদন্ত কমিটির সাচিবিক দায়িত্ব থেকে উপ-রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামকে অপসারণ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 59 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 121 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 124 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 104 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ