কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ ২২ জন আটক

১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা আটক; উত্তেজনা বাড়ছে দুই পক্ষের মধ্যে..
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ ২২ জন আটক
ছবি: সংগৃহীত

 

 কিশোরগঞ্জ | ২৩ নভেম্বর

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় মহড়া দেয়ার সময় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ মোট ২২ জনকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থক গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার বিকেলে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন স্থানে মিছিলে অংশ নেওয়া কয়েকটি গাড়ি হামলা ও ভাঙচুরের শিকার হয়। অভিযোগ আছে—এ হামলা চালায় শেখ মুজিবুর রহমান ইকবালপন্থীরা।

এ ঘটনার জেরে শনিবার রাতেই অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া চালায় এহসানুল হুদার সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত রাজনীতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত 67 ভিউ আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু রাজনীতি আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু 105 ভিউ সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ রাজনীতি সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ 88 ভিউ উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ রাজনীতি উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 62 ভিউ নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 66 ভিউ রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের রাজনীতি রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 94 ভিউ মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব রাজনীতি মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 43 ভিউ