জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস
জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস
ছবি: সংগৃহীত
জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস

জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষ (২০২৪-২৫) শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন ও সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুওবায়দা নাদিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের শিক্ষক খোকন মিয়া।

এছাড়া বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু, ইংরেজি বিভাগের প্রভাষক মীর মোশাররফ হোসেন, পংকজ কুমার বর্মন, রসায়ন বিভাগের প্রভাষক কামরুল ইসলাম তালুকদার এবং প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজল চন্দ্র সাহা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন,উচ্চ শিক্ষার দ্বারেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত হয়। নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগী অধ্যয়ন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে নিয়মিত পাঠদানের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator