দুর্বার নেতৃত্ব মঞ্জুর স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্বার নেতৃত্ব মঞ্জুর স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি ..

আব্দুল্লাহ আল হাসিব  avatar   
আব্দুল্লাহ আল হাসিব
দুর্বার নেতৃত্ব মঞ্জুর স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি ..
দুর্বার নেতৃত্ব মঞ্জুর স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি ..
ছবি: সংগৃহীত
দুর্বার নেতৃত্ব বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি ।..

নিজস্ব প্রতিবেদকঃ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২২ নভেম্বর ২০২৫, বুধবার এ আদেশ কার্যকর করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— গত ০৮ এপ্রিল ২০২৫ তারিখে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ–সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগর ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ জাহিদ-কে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত নেতাকর্মীদের আবেদন এবং পর্যালোচনান্তে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator