আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর ১ম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভূঞাপুর পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পৌরসভা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রঞ্জু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরফদার মিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা খলিল তালুকদার সহ অন্যান্যরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0