নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে… | আই নিউজ বিডি

বরগুনা

নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি..
Eidok-এ শেয়ার
নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বরগুনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপার দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৮ নভেম্বর, ২০২৫, মঙ্গলবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।
জানা যায়, গত ৫ অক্টোবর, ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ১ কোটি ২২ লক্ষ ৬ শত ৬৬ টাকার মামলা দায়ের করেন জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা।
অভিযোগ রয়েছে, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এক প্রবাসী স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জসিম উদ্দিন। ওই সভাপতির নাম লাভলী আক্তার নিপা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্যের বোনের মেয়ে। পরে জসিম উদ্দিন নিপাকে তার প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। এরপর ২০২২ সালের ২৫ জুন ১০ লক্ষ টাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার (নিপা)-এর তথ্যমতে, নিজেকে অবিবাহিত দাবি করে এই বিয়ে অনুষ্ঠিত হয়। তাঁর বিয়ের খবর চট্টগ্রামে বসবাসরত প্রথম স্ত্রী জানতে পারলে এ নিয়ে তৈরি হয় ঝগড়া, দ্বন্দ্ব। পরে পরিস্থিতি সামাল দিতে জসিম উদ্দিন নিপাকে এড়িয়ে চলতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পুনরায় লাভলী আক্তার নিপার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এতে বাধা দেন নিপা। শিক্ষা কর্মকর্তা তখন স্থানীয় লোকজনের মাধ্যমে নিপাকে পুনরায় চলতি বছরের ২৮ এপ্রিল ৯১ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিবাহ করে এবং তাঁর সঙ্গে বসবাস করতে থাকেন।
পরবর্তীতে জসিম উদ্দিনের প্রথম স্ত্রী এই বিয়ের বিষয়টি জানতে পারলে পারিবারিক চাপে তিনি নিপাকে তালাক দেন। এমনকি গত ২ অক্টোবর প্রথম স্ত্রী মমতাজ বেগম স্বামী জসিম উদ্দিনকে নিয়ে নিপার বাসায় গিয়ে হুমকি দিয়ে আসেন। এতে নিপা শারীরিকভাবে অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তিনি কাবিনের টাকা ও খোরপোশ দাবি করে জেলা জজ কোর্টে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলা আমলে নিয়ে আদালত জসিম উদ্দিনকে গ্রেফতার করে কোর্টে হাজির করার নির্দেশ দেন জসিমের নিজ থানা চট্টগ্রামের পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 ভিউ