মোংলায় নিজেকে শেষ নবী দাবী করা যুবক আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোংলায় নিজেকে শেষ নবী দাবী করা যুবক আটক

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলায় নিজেকে শেষ নবী দাবী করা যুবক আটক
মোংলায় নিজেকে শেষ নবী দাবী করা যুবক আটক
ছবি: সংগৃহীত
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় নিজেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) ও শেষ নবী দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।..

ওই যুবক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড'র ঢালির খন্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে রাসেল ঢালী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্রেপ্তার যুবক টিকটকে একটি ভিডিও বার্তায় নিজেকে ‘শেষ নবী ও রাসুল’ দাবি করে পোস্ট দেন। পাশাপাশি তিনি হিন্দু ধর্মের অনুসারীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানিয়ে ভিডিওটি আপলোড করেন।

মুহুর্তে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনাসহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে ধরে মোংলা থানায় নিয়ে আসে। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তার কারণে রাসেল নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে শেষ নবী রাসুল দাবীসহ মুর্তি পুজা না করার ভিডিও বার্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator