ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আজকের এই শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। প্রতিটি শিশুই পুষ্টিসম্পন্ন খাবার পাওয়ার অধিকার রাখে। সরকার সেই দায়িত্বই বাস্তবায়ন করছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থী নিয়মিতভাবে এই সুবিধা পাবে। নিয়মিত খাবার পাওয়ার ফলে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস ও উপস্থিতির হার আরও ভালো হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন রুটিন অনুযায়ী বনরুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফোর্টিফাইড বিস্কুট, কলা ও মৌসুমি ফল সরবরাহ করা হবে। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে এসব খাদ্য উপকরণ প্রতিটি বিদ্যালয়ে বিতরণ করা হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা বলেন, এ কর্মসূচি বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য আশীর্বাদ। মা-বাবারা নিশ্চিন্ত থাকবেন যে অন্তত স্কুলের সময়টুকু শিশু পুষ্টিকর খাবার পাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পিস প্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) ময়মনসিংহ আঞ্চলিক কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি রেবেকা সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ