শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাজাহানপুরের বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র আইন ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0