শেখ হাসিনার ফাঁসি ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
শেখ হাসিনার ফাঁসি ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং ফ্যাসিবাদী শক্তির ‘অবৈধ লকডাউন’ নামের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নয়ন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। মিছিল ও সমাবেশে এসব দাবি ও নানামুখী ক্ষোভ ব্যক্ত করা হয়। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জনগণের জান-মাল রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে হুশিয়ারী দেন।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 24 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ