ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান

****
Eidok-এ শেয়ার
ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৮ আসন থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাগেরহাটের কৃতি সন্তান ও অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত স্বপ্নের বিডি’-এর প্রকাশক ও সম্পাদক শেখ মিজানুর রহমান। বুধবার দুপুরে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন,  “আমি জনগণের কথা বলার একটি মঞ্চ তৈরি করতে চাই—যেখানে সত্য, ন্যায় ও পরিবর্তনের ভাষা উচ্চারিত হবে। ঢাকা-৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন ও ন্যায়ের প্রত্যাশা করছেন, সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত।” তিনি আরও জানান, তার অঙ্গীকার হলো জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত করা। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে এনসিপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা দেবে দলটি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 38 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 42 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 63 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 48 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 76 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 34 ভিউ