চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইকবাল হাসান ঘোষিত

বক্তারা বলেন, “ধর্ম নিয়ে ভোট বাণিজ্য নয় বরং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই ইসলামী ফ্রন্টের লক্ষ্য।” তারা আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা মাদক ব্যবসা নয়—আমাদের রাজনীতি রাঙ্গুনিয়ার মাটি ও মা..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইকবাল হাসান ঘোষিত
ছবি: সংগৃহীত

 

নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে এডভোকেট ইকবাল হাসানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মরিয়মনগর চৌমুহনীস্থ মাস্টার কমিউনিটি সেন্টারে ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা আয়োজিত বর্ধিত সভায় এই ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ শাওন।

প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, আইন বিষয়ক সচিব এডভোকেট ইকবাল হাসান, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি অধ্যাপক জামাল উদ্দীনসহ কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ধর্ম নিয়ে ভোট বাণিজ্য নয় বরং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই ইসলামী ফ্রন্টের লক্ষ্য।” তারা আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা মাদক ব্যবসা নয়—আমাদের রাজনীতি রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের কল্যাণের রাজনীতি।”

নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ন্যায়ের প্রতীক “মোমবাতি”-কেই বেছে নেবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 96 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 83 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 107 ভিউ