ভালুকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন মাসুদের নিন্দা ও প্রতিবাদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন মাসুদের নিন্দা ও প্রতিবাদ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন মাসুদের নিন্দা ও প্রতিবাদ..
ভালুকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন মাসুদের নিন্দা ও প্রতিবাদ..
ছবি: সংগৃহীত
রুহুল আমিন মাসুদ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর আইনি পদক্ষেপের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এ ধরনের অপকর্ম শুধু দলের ভাবমূর্তি নয়, পুরো এলাকার শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাগসাত্রা মোড়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই ঘটনায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর গ্রুপের লোক বলে পরিচয় দিয়ে দুলু চৌধুরীর নাম ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কোনো ব্যক্তির সঙ্গে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বিএনপি একটি আদর্শিক ও গণতান্ত্রিক দল, এ দল কখনো সন্ত্রাস, নৈরাজ্য বা অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে নয়।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এসব সন্ত্রাসী অপকর্মের দায়ভার নেবেন না। বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে এ ধরনের দুষ্কৃতিকারীদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে রুহুল আমিন মাসুদ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর আইনি পদক্ষেপের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এ ধরনের অপকর্ম শুধু দলের ভাবমূর্তি নয়, পুরো এলাকার শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

শেষে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে কিংবা দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

לא נמצאו הערות


News Card Generator