সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ২০ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।
সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে শাহিনুর রহমান সভাপতি এবং মো. মানিক ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি মো. নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম (তুফান), সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফেজুর রহমান (দুখু), যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহসহ মোট ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিনুর রহমান বলেন,
“আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।”
সংগঠনটির কর্মপরিকল্পনায় রয়েছে—
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, এবং তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।