পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে একক প্রার্থী ঘোষণার দাবিতে বিএনপির ঐক্যবদ্ধ জনসভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে একক প্রার্থী ঘোষণার দাবিতে বিএনপির ঐক্যবদ্ধ জনসভা..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে একক প্রার্থী ঘোষণার দাবিতে বিএনপির ঐক্যবদ্ধ জনসভা..
পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে একক প্রার্থী ঘোষণার দাবিতে বিএনপির ঐক্যবদ্ধ জনসভা..
ছবি: সংগৃহীত
গলাচিপা–দশমিনা বিএনপি নেতা-কর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে হাসান মামুনকে একমাত্র গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আলিপুর ইউনিয়ন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় কেন্দ্রীয় নেতাদের বক্..

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে একক প্রার্থী ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় এই অবস্থান প্রকাশ পায়।
বক্তারা দাবি করেন, বহু বছর কঠিন সময় পার করেও নেতাকর্মীরা বিএনপির পতাকা ধরে রেখেছেন এবং এ আসনে পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে হাসান মামুনই গ্রহণযোগ্য। তারা জানান, অন্য কোনো জোট প্রার্থী বা আপস স্থানীয় নেতাকর্মীরা গ্রহণ করবেন না।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় রাজনীতির ইতিহাস তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি অতীত নির্বাচনী অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, বাহির থেকে কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা নেতাকর্মীরা মেনে নেবেন না।

এদিকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনের প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য খালি থাকতে পারে।
সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন—হাসান মামুনই তাদের প্রার্থী।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator