মেহেদী হাসান, গোপালপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির আজ শনিবার সিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
অনুষ্ঠানে শিমলা ইউনিয়নের সম্মানিত সভাপতি মোঃ জুলহাস উদ্দিন এবং আলমনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম (বাদশা মিয়া) উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, মাওলানা হুমায়ুন কবির একজন সৎ, নীতিবান ও জনগণের নেতা। এলাকার উন্নয়নে তাঁর নেতৃত্ব প্রয়োজন।
গণসংযোগ চলাকালে বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা হুমায়ুন কবিরকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।