সাভারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুবদল নেতা নাহিদের শোডাউন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুবদল নেতা নাহিদের শোডাউন..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুবদল নেতা নাহিদের শোডাউন..
সাভারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুবদল নেতা নাহিদের শোডাউন..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 



 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারাপুর সাভার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজিত আলোচনা সভায় শক্তিশালী উপস্থিতি দেখিয়ে দারুণ আলোচনায় আসেন সাভার পৌর যুবদলের নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু—বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী—এর সমর্থনে নাহিদের নেতৃত্বে হাজার হাজার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। নাহিদের নেতৃত্বে বিশাল শোডাউনটি পুরো তারাপুর এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

যুবদল নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ বলেন,৭ নভেম্বর আমাদের গৌরবের দিন। এ দিনে সৈনিক ও জনতা এক হয়েছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায়। আজ আবার সেই চেতনা নিয়ে আমরা মাঠে নেমেছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।

 

তিনি  বলেন,সাভার থেকে আমরা দেখিয়ে দিতে চাই, বিএনপি ও যুবদল এখনো জনগণের দল। আমরা ভয় পাই না—জনগণের শক্তিই আমাদের সাহস।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি যুবদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দিনব্যাপী এই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator