আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে, প্রশ্ন মনোনয়ন বঞ্চিত গফুর মন্ডলের .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে, প্রশ্ন মনোনয়ন বঞ্চিত গফুর মন্ডলের ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে, প্রশ্ন মনোনয়ন বঞ্চিত গফুর মন্ডলের ..
আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে, প্রশ্ন মনোনয়ন বঞ্চিত গফুর মন্ডলের ..
ছবি: সংগৃহীত
****

 


পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ 

বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে জয়পুরহাট-১ আসনের মনোনয়ন বঞ্চিত ও বিগত আওয়ামী সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল বলেন, আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে। 
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পাঁচবিবি পাঁচমাথা চত্তরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে নির্যাতনের স্বীকার ও ক্ষতিগ্রস্ত হয়েছি। আওয়ামীলীগ সরকার সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৬/২৭টি মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ী ছাড়া করে রেখেছিল। শুধু তাই নয় আমাকে মেরে ফেলার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল। কিন্তুু আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপরও নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছি। বিপদে আপদে তাদের পাশে থেকে দুঃসময়ে দলের কাজ করেছি।
তিনি আরো বলেন, আমার রাজনীতির বয়স যাদের নয় তারা আজ মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আশাহুত হয়েছে। তবে অতি শীঘ্রয় জয়পুরহাট-১ আসনে নিজস্ব জরিপের মাধ্যমে পূর্ণ বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানান তিনি। 
পাঁচবিবি উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম।
উপস্থিত ছিলেন  কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক  মোরছালিন, মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
পালিত  হয়েছে।  এর আগে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিশাল র‍্যালী শহর প্রদিক্ষণ করে পাঁচমাথা এলাকায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator