হাজী মফিজ উদ্দিন ও রহিজ উদ্দিন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাজী মফিজ উদ্দিন ও রহিজ উদ্দিন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত..

Juwel Hossain avatar   
Juwel Hossain
হাজী মফিজ উদ্দিন ও রহিজ উদ্দিন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত..
হাজী মফিজ উদ্দিন ও রহিজ উদ্দিন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে হাজী মফিজ উদ্দিন ও হাজী রহিজ উদ্দিন স্মৃতি ফুটবল লীগের রোমাঞ্চকর ফাইনাল খেলা। শনিবার বিকেল সাড়ে ৩টায় ধোপাকান্দি গ্রামের আয়োজনে এবং ইয়াং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সাবেক অধ্যাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

ফাইনাল খেলায় অংশ নেয় সোহাগ ফুটবল একাদশ (চৌদুয়ার) এবং সাম ট্রাভেলস এন্ড ট্যুরস ফুটবল একাদশ (জামতৈল পূর্ববাজার)। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে সোহাগ ফুটবল একাদশ ২–১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবকসহ হাজারো দর্শক। খেলাশেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের মাঝে স্মারক বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সিরাজগঞ্জ জজকোর্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) সাকিল হায়দার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়েস রেজা লিখনসহ অন্যান্য অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator