অবসর থেকে ফেরার সিরিজেই ২৩৯! এবং একইসাথে ৭০০০ রানের মাইলফলকে কুইন্টন… | আই নিউজ বিডি

অবসর থেকে ফেরার সিরিজেই ২৩৯! এবং একইসাথে ৭০০০ রানের মাইলফলকে কুইন্টন ডি কক

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর পর ফিরেই "সিরিজ সেরা" হলেন দঃ আফ্রিকার বাঁহাতি ওপেনার কুইন্টন ডি কক!..
Eidok-এ শেয়ার
অবসর থেকে ফেরার সিরিজেই ২৩৯! এবং একইসাথে ৭০০০ রানের মাইলফলকে কুইন্টন ডি কক
ছবি: সংগৃহীত

টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে (২-১) জিতে নিল স্বাগতিক পাকিস্তান। গতকাল (৮ নভেম্বর) একই ভেন্যু (ফয়সালাবাদ)-এ সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটে পরাজিত করে প্রোটিয়াদের। তিন ম্যাচের এ ওডিআই সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ঐ ফয়সালাবাদে। 

স্বাগতিক দল এ সিরিজে জয়লাভ করলেও (সিরিজের) সবচেয়ে আলোচিত দিক হলো, দীর্ঘ (প্রায়) ২৪ মাস পর অবসর থেকে ওডিআই ক্রিকেটে প্রত্যাবর্তন করা দক্ষিন আফ্রিকার বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবং উইকেটকিপার কুইন্টন ডি ককের পারফর্মেন্স। 

ডি কক গতকাল দলীয় সর্বোচ্চ ৫৩ রান করার পথে তার ৩২ তম ওডিআই ফিফটি পূর্ণ করেন। তারচেয়েও বড় ব্যাপার তিনি কাল (ওয়ানডেতে) তার ৭০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। এর আগে সিরিজের ২য় ম্যাচে ডি কক তার ২২ নম্বর (ওডিআই) সেঞ্চুরি হাঁকিয়ে ১২৩ রানে নট আউট থাকেন। যার ফলে সেই ম্যাচে তার দল ২৬৯ রান তাড়া করে জয় পায় মাত্র ২ উইকেট হারিয়ে! 

৩ ম্যাচের এ সিরিজে কুইন্টন ডি ককের ইনিংসগুলো হলো- ৬৩ (৭১), ১২৩* (১১৯), ৫৩ (৭০)। অর্থাত, (২টি অর্ধশত ও ১টি শতক সহ) মোট ২৩৯ রান। সিরিজের প্রত্যেকটি ম্যাচে তিনি ছিলেন দলীয় সর্বোচ্চ স্কোরার! এরকম পারফর্ম প্রদর্শনের পর (তার দল সিরিজ হেরে গেলেও) তাকেই সিরিজের সেরা খেলোয়াড় মনোনীত করা হয়। 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 ভিউ শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড খেলার খবর শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 ভিউ খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 ভিউ সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন খেলার খবর সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 ভিউ