গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা  অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা  অনুষ্ঠিত..

Riyed Arifin avatar   
Riyed Arifin
গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা  অনুষ্ঠিত..
গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা  অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা..

গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি,আলোচনা সভা 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পাগলা থানার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা,পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রবীন বিএনপি নেতা ডাঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য,সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন,আজকের এই ঐতিহাসিক দিবসে মনে পড়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে। যিনি ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাস্ট্র নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আজকে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাস্ট্রপতি,জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে আজ এই দলের নেতৃত্ব দিচ্ছেন তারুণ্যের অহংকার তারকে রহমান। 
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এমতাবস্থায় দল যাকে মনোনয়ন প্রদান করবে আমরা সম্মিলিতভাবে কাজ করে 
ধানের শীষের কান্ডারিকে জয়যুক্ত করব। আমি মনোনয়ন লাভ করতে পারলে ক্ষুধা,দারিদ্র্য ও বেকারমুক্ত একটি মডেল  উপজেলা হিসেবে গফরগাঁও সারা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।
তিনি আরও বলেন,  
সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। 
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবিলা করব। 
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন মানিক,শেখ মো. ইসমত,মো. নুরুজ্জামান, রেজাউল হক সিদ্দিকী খোকন, এডভোকেট জহিরুল ইসলাম নিঝুম,আবু সাঈদ, আব্দুল হাই মেম্বার, আবুল কালাম মেম্বার, আব্দুর রশিদ মেম্বার,লোকমান হোসেন,উজ্জল আহমেদ পাপ্পু, মনিরুজ্জামান অরুণ,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান প্রমুখ।
গফরগাঁও,ময়মনসিংহ। 
০৭/১১/২০২৫

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator