পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

নেত্রকোনা প্রতিনিধি:

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ তালুকদার (৬৩) এবং একই ওয়ার্ডের সহসভাপতি মো. তারা মিয়া (৫৬)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং-০১, তারিখ ০১-১২-২৪, ধারা ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারার মামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি ছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator