শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের… | আই নিউজ বিডি

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের সংবর্ধনা

যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৫৬ জন কলেজ শিক্ষার্থী ও ৩ জন মাদ্রাসার শিক্ষার্থীকে ফুল ও ক..
Eidok-এ শেয়ার
শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৫৬ জন কলেজ শিক্ষার্থী ও ৩ জন মাদ্রাসার শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনার পাশাপাশি জন্ম–মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে শার্শা উপজেলার প্রথম স্থান অধিকার করায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদেরও ফুল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

উপজেলা প্রশাসন এ সংবর্ধনার মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধি এবং স্থানীয় সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি বাংলাদেশ ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 55 ভিউ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি বাংলাদেশ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 71 ভিউ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 73 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 63 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 72 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 47 ভিউ