শেরপুরের মোটর সাইকেলের ধাক্কায় শুবলী গ্রামের মকবুল খা (৭১) মৃত্যু | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরের মোটর সাইকেলের ধাক্কায় শুবলী গ্রামের মকবুল খা (৭১) মৃত্যু

দোকান থেকে বাড়ি ফিরছিলেন মকবুল খা। বয়সের ভারে হাঁটাচলা ধীর হলেও প্রতিদিনের অভ্যাসে বিকেলে দোকান পর্যন্ত যাওয়া আসা করতেন নিয়মিত। কিন্তু মঙ্গলবার বিকেলের সেই পথযাত্রাই শেষ হলো মর্মান্তিক পরিণতিতে।..
Eidok-এ শেয়ার
শেরপুরের মোটর সাইকেলের ধাক্কায় শুবলী গ্রামের মকবুল খা (৭১) মৃত্যু
ছবি: সংগৃহীত

 

 

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মকবুল খা (৭১) ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।  দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল এবং ধাক্কা দেওয়ার পর দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মোজাম্মেল হক থানায় লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ প্রদান করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় “সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 ভিউ