পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান..
পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান..
ছবি: সংগৃহীত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্থা, স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা, এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়সহ ..

পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্থা, স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা, এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পূর্বধলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান-এর মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২ নভেম্বর (রবিবার) সকালে সাংবাদিক নাহিদ আলম পূর্বধলা সরকারি কলেজে একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরবর্তীতে সংবাদ প্রচার করলে বিভিন্ন বাধা ও হুমকির ইঙ্গিত দেন।

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যক্ষ রতন কলেজে অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, শিক্ষকদের মধ্যে বিভাজন, পক্ষপাতমূলক আচরণ এবং শিক্ষার পরিবেশ নষ্টের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক শৃঙ্খলা ও মান ভয়াবহভাবে নিম্নগামী করেছেন।

সংবাদকর্মীরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে অধ্যক্ষের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সাংবাদিকের মর্যাদার অবমাননা।
তারা আরও দাবি করেন, এর আগে অনুরূপ ঘটনায় তিনি পূর্বধলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন— যা তার আচরণের ধারাবাহিকতা স্পষ্ট করে।

স্মারকলিপিতে অধ্যক্ষের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তদন্ত এবং কলেজে একজন যোগ্য ও দক্ষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানানো হয়।

মানববন্ধনে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন এর সভাপতিত্বে এবং মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি শফিকুল আলম শাহীন, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক সংবাদ প্রতিনিধি এমদাদুল ইসলাম, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, কালবেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—
যুগান্তরের উপজেলা প্রতিনিধি তৌহিদ কবির রাসেল, এনটিভি অনলাইন জেলা প্রতিনিধি এসএস ওয়াদুদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, আজকের আরবান প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব, রূপালী বাংলাদেশ প্রতিনিধি মিঠু সরকার, দৈনিক জবাদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, ভোরের সময় স্টাফ রিপোর্টার শাহীন খন্দকার, ইকরা স্টাফ রিপোর্টার আল আমিন শেখ, আজকের আরবান প্রতিনিধি জিয়াউর রহমান, সাংবাদিক মজিবুর রহমান তালুকদারসহ পূর্বধলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator