বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, বিএনপি নেতা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি এক বিবৃতিতে বলেন, “ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন সৎ, নির্ভীক ও ত্যাগী রাজনীতিক। তিনি সব সময় সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁকে ঢাকা-১৯ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে দল নেতৃত্বের যে আস্থা প্রকাশ করেছে, তাতে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা নতুনভাবে জেগে উঠেছে।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ডা. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা-১৯ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে। তাঁর মতো একজন সমাজসেবী ও জনবান্ধব নেতার প্রার্থিতা আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবে।”
বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমরা তাঁদের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ সাভার-আশুলিয়ার জনগণ বিএনপির বিজয় নিশ্চিত করবে।”