ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাটখোলা সাহাপাড়া মন্দির প্রাঙ্গণে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ও পীরগঞ্জবাসীর আস্থাভাজন ব্যক্তি, ঠাকুরগাঁও-০৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী প্রভাষক।
এসময় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহমুদুর নবী পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, সহ-সভাপতি মোঃ নূর নবী ও মোঃ খলিলুর রহমান, রাণীশংকৈল জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবাব আলী, ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ গোলাম রসূল, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ হামিদুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পূজা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশান্ত বসাক।
ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তবৃন্দ গান, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র উত্থান একাদশী পালন করেন।