বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।মনিটরিংকালে উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ,খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য (সাল্টু) মিশ্রণ এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে গরুর দুধের দই বলে বিক্রি করার অপরাধে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী (দেড় লক্ষ টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং জেলা পুলিশের একটি টীম। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।