বৃষ্টিভেজা শোডাউনে জনস্রোত — তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে ঐক্যের বার্তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বৃষ্টিভেজা শোডাউনে জনস্রোত — তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে ঐক্যের বার্তা..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
বৃষ্টিভেজা শোডাউনে জনস্রোত — তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে ঐক্যের বার্তা..
বৃষ্টিভেজা শোডাউনে জনস্রোত — তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে ঐক্যের বার্তা..
ছবি: সংগৃহীত
বৃষ্টিভেজা শোডাউনে জনস্রোত — তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে ঐক্যের বার্তা..

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধতার শপথ নিয়েছেন জয়পুরহাট-২ আসনের বিএনপি নেতাকর্মীরা। প্রবল বর্ষণ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোডাউন।

সকাল ১১টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে নেতাকর্মীরা বৃষ্টির তোয়াক্কা না করে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে শোডাউনে অংশ নেন। র‌্যালিটি আক্কেলপুর উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয় দুপুরে।

শোডাউনে অংশ নেন জয়পুরহাট-২ আসনের তিন মনোনয়নপ্রত্যাশী— বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল। এছাড়া কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও সাংগঠনিক ঐক্য জোরদার করার অংশ হিসেবেই এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। দলীয় বিভেদ ভুলে আমাদের সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য এক কাতারে দাঁড়াতে হবে।”বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের এমন অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator