যশোরে মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি আটক | আই নিউজ বিডি

যশোর

যশোরে মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি আটক

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেন নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।..
Eidok-এ শেয়ার
যশোরে মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি আটক
ছবি: সংগৃহীত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৩)। তিনি ওই এলাকার শাহাজুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদী হয়ে ঝিকরগাছা থানায় জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 82 ভিউ